বাগেরহাটের রামপালে বিনামূল্যে চোখের চিকিৎসা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন ড. শেখ ফরিদুল ইসলাম। নারী ও শিশুদের চারটি এবং পুরুষদের চারটি বুথে চিকিৎসা দেয়া হয়। এছাড়া চার শতাধিক রোগীকে নেত্রনালি ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের ঢাকা লায়ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে।
বিনামূল্যে চিকিৎসা
বাগেরহাটের রামপালে বিনামূল্যে চোখের চিকিৎসা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন ড. শেখ ফরিদুল ইসলাম।










