রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

রাবিপ্রবির উপরেজিস্ট্রার অনিল জীবন চাকমার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।