বিশেষ সমন্বয় সভা ডেকেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব। আজ বুধবার বেলা সাড়ে ৩ টায় সব মহাপরিচালক ও পরিচালকদের নিয়ে সচিবের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর- ৫৪৫) সভাটি অনুষ্ঠিত হবে।
দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, সভায় প্রধান কার্যালয়ের সকল পরিচালক ও মহাপরিচালকরা সরাসরি এবং বিভাগীয় কার্যালয়ের সকল পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়/জেলা কার্যালয়ের সকল উপপরিচালক জুমের মাধ্যমে অংশগ্রহণ করবেন।










