চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার পশ্চিম সকদি সাহেব বাজার এলাকায় সকাল ১১টায় মোটরসাইকেলযোগে রেদওয়ান রাজা যাচ্ছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেল উল্টিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তারই সহপাঠী বাগাদী এলাকার জাকির হোসেন হিরু।
নিহত রেদওয়ান রাজা সদর উপজেলা বাগাদি ইউনিয়নের রাজাবাড়ির বাসিন্দা।















