রাজধানীর সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যাচ্ছে একজন নারীর মরদেহ। দুই-তিন দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। হাতের আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।










