রাজবাড়ীতে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ ও পেছনের দুটি চাকা পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।