বগুড়ায় এনআরবিসি ব্যাংকের ভল্ট থেকে চুরি হওয়া ৯ লাখ ৭৮ হাজার টাকা দুই দিনেও উদ্ধার হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। সেটি ধরে ধরে তদন্ত চলছে। এ ঘটনায় গত শনিবার রাতে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।