ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সভাপতির পক্ষে জ্যেষ্ঠ সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্বে থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়কে অভিনন্দন জানান নেতারা।