ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ গ্রামের মানুষ শান্তিসভা করে অশান্তি না করার শপথ গ্রহণ করেছে। শুক্রবার বিকালে উপজেলার তেলজুড়ী উচ্চবিদ্যালয় মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই হাফিজুর রহমান প্রমুখ।
ফরিদপুরে ১০ গ্রামের মানুষের শান্তিসভা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ গ্রামের মানুষ শান্তিসভা করে অশান্তি না করার শপথ গ্রহণ করেছে। শুক্রবার বিকালে উপজেলার তেলজুড়ী উচ্চবিদ্যালয় মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়।










