পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা চেম্বার অব কমার্স মিলনায়তনে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের সংগঠন পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ইউএসএর (ইনক) উদ্যোগে এ আর্থিক সহায়তা ও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি ছিলেন। এ সময় পঞ্চগড় চেম্বারের পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইনকের সাধারণ সম্পাদক রেজাবিন হায়াত রেজা, ইঞ্জিনিয়ার সিফাত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা
পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।










