সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ময়মনসিংহ জোনের সার্বিক কার্যক্রম নিয়ে অভিযোগ বা পরামর্শ সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর খাগডহরে সওজ বাংলোয় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জাতীয় শুদ্ধাচার কৌশলসংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ গণশুনানিতে আলোচনা হয় ময়মনসিংহ জোনের আওতাধীন সব দপ্তরের কার্যক্রম নিয়ে। অনেকেই তাদের পর্যবেক্ষণ, পরামর্শ, মতামত ও অভিজ্ঞতা শুনানিতে ব্যক্ত করেন।

গণশুনানি অনুষ্ঠানে সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম আজাদ রাহমান, জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. অলিউল হোসেন প্রমুখ।