ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে। এবার ছয় জোড়া বিশেষ ট্রেন চাঁদপুর স্পেশাল-১ ও ২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে। এটি ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলাচল করবে। একটি ট্রেন বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাবে। অন্যটি বেলা সাড়ে ৩টায় ছেড়ে যাবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম জানান, ঈদ উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য ২৩ এপ্রিল আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কিনতে স্টেশনে প্রতিদিন মানুষের ভিড় দেখা গেছে। ঘরমুখো মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে চাঁদপুরের ট্রেন চালু করা হয়েছে।