যৌথ বাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী মিনার মিয়া (৬০) গ্রেফতার হয়েছেন। নিলুফার বিজয়নগর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রেফতার
যৌথ বাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী মিনার মিয়া (৬০) গ্রেফতার হয়েছেন।










