চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত তেলজাতীয় ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুরে বিনা উপকেন্দ্র সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। কৃষক প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি এ কর্মশালা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ও প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মালেক।

চাষাবাদের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মো. আনোয়ারুল ইসলাম।