গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ফুলকপি প্রতীক। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।