কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ছোয়া মনি উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামের প্রবাসী ছক্কু মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সদস্যদের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় ছোয়া মনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।










