চাঁদপুরে হত্যা মামলায় রাজীব ওরফে রাজু চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। রাজু চন্দ্র শীল ব্যবসায়ী নারায়ণ চন্দ্র ঘোষ হত্যা মামলার আসামি।