স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

আজ শুক্রবার (৩ মার্চ) সকালে তারা টুঙ্গিপাড়া সফরে যান। এ সময় শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ দম্পতি।

সমাধি সৌধে লিখিত মন্তব্যে বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন হাই কমিশনার। ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পরে সমাধি সংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন।