আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি লিখেছেন, ফারুকী আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি তার দায়িত্ব ও আমাদের শিল্প-সংস্কৃতিতে গতিশীলতা আনার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।










