চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা, ২০টি চায়না দুয়ারি ও পাঁচটি পুশ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সকালে এ তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। দেশী প্রজাতির মাছ ও রেণু রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাহবুব রশীদ।
জাল বিনষ্ট
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা, ২০টি চায়না দুয়ারি ও পাঁচটি পুশ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা, ২০টি চায়না দুয়ারি ও পাঁচটি পুশ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।










