সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন সিলেটে ভোটের পরিবেশ ভালো। তবে অবশ্য টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটে নগরের বন্দরবাজার এলাকার দূর্গাকুমার পাঠশালা এলাকায় ভোট দান শেষে এসব কথা বলেন তিনি।
সিলেটে ভোটের পরিবেশ সুন্দর বলে উল্লেখ করে ড. মোমেন বলেন, ভোটের পরিবেশ ভালো, বিএনপির হরতাল ঢংঢাং। তিনি সিলেটবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো চুয়াল্লিশ, কখনো তেত্রিশ শতাংশ ভোট হয়। মোট ভোটারদের এক তৃতীয়াংশ তরুণ ভোটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।










