পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনার ৪৭ দিন পরে করতোয়া নদী থেকে জয়া রাণী নামে চার বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলোচিত এ নৌকাডুবির ঘটনায় এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। জয়া রাণী সদর উপজেলার ঘাটিয়াপাড়া এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে গতকাল দুপুরে পাথর উত্তোলন করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তাদের ব্যবহূত যন্ত্রের সঙ্গে পানির নিচ থেকে জয়া রাণীর মরদেহটি ভেসে ওঠে। খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

এর আগে গত বুধবার দুপুরে একই এলাকা থেকে ভূপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।