কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। গতকাল সমাপনী দিনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
টুর্নামেন্টে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল রানার্স আপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।










