রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল তার জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে ২ আগস্ট হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ আগস্ট তিনি মুক্তি পান। পরে ওই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে হাফিজুরকে গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।









