চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’-এর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিন দিনব্যাপী এ অভিযান উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল। এ সময় বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়া পেট্রল পাম্পগুলোয় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।