অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন ও ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন সরকারি ছুটি করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।