টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী পদে চাকরি করেন। জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম সরকারি কোয়ার্টারে থাকেন। তার পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে ইভটিজিং করতেন। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিংয়ের কথা স্বীকার করেন।
ইভটিজিংয়ের অভিযোগে ডিসি অফিসের অফিস সহকারীর কারাদণ্ড
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।