নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৪ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলার কামারআলগী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তার বাবা মজিবুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চার ভাইবোনের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী সাইফুল ইসলাম পরিবারের সঙ্গে বসবাস করতেন। সকালে নিজ কক্ষেই তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে বাবা পলাতক। পুলিশের ধারণা রাতের কোনো এক সময় বাবাই তার ছেলেকে গলাকেটে হত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










