চাঁদপুরের হরিণা ফেরিঘাট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরিঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একাধিক চট্টগ্রামগামী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা।










