রাজধানীর কড়াইল এলাকায় গোডাউন বস্তিতে আগুন লেগেছে। আজ রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করবে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ১০টি ইউনিট। এর মধ্যে ৬টি স্পটে কাজ করছে। বাকিগুলো এ মুহূর্তে যানজটে আটকে রয়েছে। 

কড়াইল বস্তির আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।