টাঙ্গাইলের কালিহাতীতে দেড় হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে স্থাপিত মেডিকেল ক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ সেবা কার্যক্রম চলে। এছাড়া ১৫০ জন চক্ষু রোগীকে চশমা দেয়া হয়েছে। বিভিন্ন জেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ১০ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
টাঙ্গাইলে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
টাঙ্গাইলের কালিহাতীতে দেড় হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
টাঙ্গাইলের কালিহাতীতে দেড় হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।










