পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন তাদের জবরদখলকৃত ১৫৫ দশমিক ০৯ একর জমি পুনরুদ্ধার করেছে।
চট্টগ্রাম জোনে রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১ দশমিক ৫০ একর, দাঁতমারা রাবার বাগানের ০ দশমিক ১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩ দশমিক ৭৪ একর জমিও জবরদখলমুক্ত করা হয়েছে। এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮ দশমিক ৭৫ একর জমি উদ্ধার করা হয়েছিল।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এসব জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এছাড়া পরবর্তীতেও এ ধরনের আরো উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জান্নিয়েছেন তিনি।










