টাঙ্গাইল সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। আজ শুক্রবার দুপুর থেকে উপজেলার দাইন্যা, পোড়াবাড়ি, কাতুলি এবং ছিলিমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় প্রায় ৪০টি শিশুর অভিভাবকের হাতে ‘শিশু খাদ্য’ তুলে দেন এমপি ছানোয়ার হোসেন।
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপ্রাদ্য নিয়ে ত্রাণ বিতরণে অংশ নিয়ে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যে কোন দুর্যোগে বর্তমান সরকার জনগণের পাশে থাকে। বন্যা আমাদের দেশে একটি প্রাকৃতিক সমস্যা। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা যুগ্ম- সাধারণ সম্পাদক হযরত আলী, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।










