ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তুজারপুর বিল, নুরপুর বিল এবং নওয়াপাড়া বিলসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৬০টিরও বেশি চায়না দুয়ারি এবং প্রায় আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন এ তথ্য জানান।