ক্ষুধার জ্বালায় নিজ দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে এসেছিল একটি হুনুমান। কিন্তু লোকালয়ে মানুষের তাড়া খেয়ে প্রায় ৪ ঘণ্টা পর ক্লান্ত হয়ে একটি আখ খেতে আশ্রয় নিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে ভারতীয় হনুমানটি। শুক্রবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের শিতলি হাসনা গ্রামে হনুমানটি ধরে স্থানীয়রা।
সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মচারীরা উদ্ধার করে খাঁচাবন্দি করেন হনুমানটিকে।
স্থানীয়রা জানান, দুপুরে হুনুমানটিকে প্রথম দেখার পরপরই শিশুসহ কিছু মানুষ ধরার জন্য তাড়া করে। কয়েক ঘণ্টা পর একটি আখ খেতে ঢুকে পড়ে হুনুমানটি। এ সময় খুব সহজেই হনুমানটি আটক করা হয়। আটকের পর তাকে বিভিন্ন খাবার, ওষুধ খাওয়ানো হয়েছে।
বন বিভাগের বিট কর্মকর্তা সুলতান আলী জানান, কালো মুখের হনুমানটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। হনুমানটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়া হবে।










