ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া থেকে একটি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (১০ মে) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউপির দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. ইমান উদ্দিন (৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮ জিআই ১৯/এ ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।










