গোপালগঞ্জের কোটালীপাড়া
পাবলিক ইনস্টিটিউশন (মডেল) স্কুলের সাবেক শিক্ষক চাঁদ মিয়া গাজী আর নেই। আজ শুক্রবার
ভোরে ঢাকায় তার মৃত্যু হয়। চাঁদ মিয়া গাজীর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি এক পুত্র ও দুই কন্যা
সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাঁদ মিয়া গাজী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ
বিদ্যার শিক্ষক গাজী আল আমিনের বাবা।
আজ বাদ জুমা কোটালীপাড়া
পাবলিক ইনস্টিটিউশন স্কুল মাঠে চাঁদ মিয়া গাজীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের
সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল মানুষ অংশ
নেন।
জানাজার আগে তার কফিনে
ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক সহকর্মী, স্কুলের বর্তমান শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির
নেতৃবৃন্দ ও এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিকাল ৫টায় নিজ এলাকায় দ্বিতীয় জানাজা
শেষে কয়খা পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হবে।










