গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের পরিচালনায় গতকাল পৌর মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউএনও মো. মহসীন উদ্দীন প্রমুখ।