দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ৩ হাজার ৮১টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়। গতকাল সকাল ৯টায় হাকিমপুর হিলি পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ উদ্বোধন করেন মেয়র জামিল হোসেন চলন্ত।