রংপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা রোধের লক্ষ্যে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর সহযোগিতায় জাগো নারী উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য চুরি, হয়রানি বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহনাজ ফারহানা আফরোজসহ অন্যরা।