পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোকে। অন্যদিকে ধানের শীষের প্রার্থী মনোনয়ন পেয়েছেন চাটমোহর পৌর বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আরশেদ।
গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সাখাওয়াত হোসেন সাখোকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে। অন্যদিকে গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আসাদুজ্জামান আরশেদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
এর আগেও চাটমোহর উপজেলা ও পৌর নির্বাচনে একাধিকবার সাখাওয়াত হোসেন সাখোকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু কোনোবারই তিনি জয়ের মুখ দেখেননি। আর আসাদুজ্জামান আরশেদ এবারই প্রথম প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।










