গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে হামিদ শেখ ওরফে ফয়সাল (৩৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকার একটি ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ ঘটনায় এক নারীকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

নিহত হামিদ শেখ ওরফে ফয়সাল গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টে কর্মরত শরিফুল শেখের ছেলে। তার বাড়ি সদর উপজেলার বেদগ্রাম শেখ বাড়ি পূর্বপাড়ায়।

নিহতের বাবার অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করে হয়েছে। তিনি বলেন, রাতে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করে ফেলে গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হামপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের স্তুতি চলছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, হত্যা মামলার রহস্য উদঘাটনে আমরা এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি।