‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না থামব না’—এ স্লোগান সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে গতকাল সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ঝিনাইদহ ও নারীপক্ষ। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন  সংস্থাটির সদস্য শরিফা খাতুন, এনএম শাহজালাল, হাফিজুর রহমান, ডা. রেজা সেকেন্দার, লামিয়া, রিতা সরকার, এ্যানি প্রমুখ।