নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। মা ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে সোমবার গভীর রাতে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ। গতকাল ওই কাউন্সিলরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন।