ঠাকুরগাঁও পৌরশহরের এনামুল পাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সদর উপজেলার পৌরশহরের নিশ্চিন্তপুর শাহাপাড়া গ্রামের মৃত সিরাজের ছেলে আসাদ (৩০) ও একই গ্রামের রাশেদুল ইসলাম (৪০)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, ঢাকাগামী একটি ট্রাক যাচ্ছিলেন আর দুইজন
মোটরসাইকেলটির দুই জন আরোহীরা পাম্পে তেল নেয়ার জন্য যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে তারা মারা যান।










