চুয়াডাঙ্গায় ধান লাগানোর আগেই সদর উপজেলার ১৬৩ কৃষক পেয়েছেন ৩ কোটি ৫৩ লাখ টাকার ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র। গতকাল দুপুরে কৃষকের হাতে কৃষিযন্ত্রের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প ও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।
চুয়াডাঙ্গায় ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র পেলেন ১৬৩ কৃষক
চুয়াডাঙ্গায় ধান লাগানোর আগেই সদর উপজেলার ১৬৩ কৃষক পেয়েছেন ৩ কোটি ৫৩ লাখ টাকার ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র।










