ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল
সকালে ওই সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ইউপি সদস্য নূরজাহান বেগম, স্থানীয় মাইনুল খলিফা, ফোরকান তালুকদার, মোফাজ্জেল হওলাদার, আব্দুল হাই হাওলাদার, মনিরুজ্জামান খলিফা, নয়ন হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামে স্থানীয় খলিফবাড়ি মোড় থেকে হাসেম চৌকিদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার লোক চলাচল করে। পরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরমহল মকিম খান মাধ্যমিক বিদ্যালয় ও পরমহল ইবতেদায়ি নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা পেরিয়ে এখান থেকে চলাচল করতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। তাই এ সড়কটি দ্রুত পাকাকরণের দাবি তাদের।










