রাজধানীতে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হচ্ছে আজ। সকালে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন করা হবে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।