ভূমি অফিসে হয়রানি ও জটিলতা নিরসনে স্মার্ট ও ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থাপনা বাস্তবায়নে গতকাল সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩২০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির প্রমুখ।