বগুড়ায় করতোয়া নদীর নাব্য ফেরাতে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার খননকাজ শুরু হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ডান তীরে ৭৩০ মিটার স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। গতকাল বিকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন।